শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সাহায্য দেয়ার জন্য ডেকে নিয়ে ভিক্ষুককে ধর্ষণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাহায্য দেয়ার জন্য ডেকে নিয়ে এক নারী ভিক্ষুককে ধর্ষণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি কারখানার পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ধর্ষণে অভিযুক্ত হান্নানুর রহমান রতন (৫৭) পালিয়ে যান। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার নারী ভিক্ষুক।

ওই নারীর বরাত দিয়ে সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, কাঁচপুরের এক দিনমজুরের স্ত্রী দুই সন্তানের জননী ৪-৫ মাস আগে ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় ভিক্ষা করে চিকিৎসা খরচ চালিয়ে আসছিলেন ওই নারী।

প্রতিদিনের মতো সোমবার সকালে ভিক্ষা করতে বের হলে ওই নারীকে সাহায্য দেয়ার জন্য ডেকে নিয়ে যান হান্নানুর রহমান রতন। পরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি কারখানার পাশে রতনের অফিসের তিনতলার কক্ষে ওই নারীকে ধর্ষণ করা হয়। ওই নারীকে ধর্ষণ শেষে হুমকি দিয়ে তাড়িয়ে দেন রতন। অসুস্থ অবস্থায় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমরের কাছে গিয়ে বিষয়টি জানান ওই নারী। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানান।

এসআই সৈয়দ আজিজুল হক আরও বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর থেকে ধর্ষক রতন এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর