শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ব্র্যান্ডসের তালিকায় ৫ম স্থানে স্যামসাং

 

ইন্টারব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস ২০২১ তালিকার শীর্ষ পাঁচে পুনরায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স।

বুধবার (২৭ অক্টোবর) স্যামসাং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের তুলনায় ২০ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি ও ৭৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে, গ্লোবাল কনসাল্টিং ফার্ম ইন্টারব্র্যান্ডের সম্প্রতি ঘোষিত বেস্ট গ্লোবাল ব্র্যান্ডসের তালিকায় পঞ্চম স্থান দখল করেছে স্যামসাং।

প্রতিষ্ঠানটি লক্ষণীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক মহামারির পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হয়েছে এবং চলতি বছর এর ২০ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, যা এ বছরের শীর্ষ ১শ ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির গড় হারের দ্বিগুণ।

২০১৩ সাল থেকে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির সঙ্গে, গত বছর প্রথমবারের মতো শীর্ষ পাঁচে নামে লেখায় স্যামসাং। এ বছর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ পাঁচে থাকার মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং।

স্যামসাং ইলেকট্রনিক্সের সিএমও ওয়াইএইচ লি বলেন, গত বছর, সারাবিশ্বের অসংখ্য ব্র্যান্ডের মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্সের শীর্ষ পাঁচে অবস্থান এবং তারপরে এই বছর স্যামসাংয়ের দুই ডিজিটের প্রবৃদ্ধি অর্জন অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ২০১৩ সাল থেকে এটি স্যামসাংয়ের সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি।

কোনো ব্র্যান্ডের অর্থনৈতিক পারফরমেন্স, ক্রেতাদের ক্রয়ের ওপর ব্র্যান্ডের প্রভাব এবং ব্র্যান্ডের প্রতিযোগিতার ক্ষমতাসহ একাধিক বিষয়ের ব্যাপক বিশ্লেষণের মাধ্যমে ইন্টারব্র্যান্ড কোনো ব্যবসার ব্র্যান্ড ভ্যালু মূল্যায়ন করে।

সম্পর্কিত খবর