শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ’

 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি ঢাকার স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্প‌তিবার দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে জিএম কাদের এই তথ্য জানান। তিনি রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বেগম রওশন এরশা‌দের রোগমু‌ক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জাতীয় পার্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয় গত ১৪ আগস্ট। ধীরে ধীরে অক্সিজেন লেভেলও কমতে শুরু করে। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

এর আগে গত ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন সাবেক এই ফার্স্ট লেডি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রন)।

সম্পর্কিত খবর