শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিন ইরানে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানও।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে গিয়ে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিনের আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ এ ব্যাপারে বলেন, ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে এরদোগানের সঙ্গে পুতিনের আলোচনা হবে।আমরা এ পথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

ইউরি উসাকোভ এমন সময় পুতিন-এরদোগানের শস্য নিয়ে আলোচনার বিষয়টি জানালেন, যখন শোনা যাচ্ছে, এ সপ্তাহের শেষে কৃষ্ণ সাগর দিয়ে শস্য বের করে নিতে ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘ একটি চুক্তি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন। তাছাড়া তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক বৈঠকও হবে।

বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থাকায় এ বিষয়টিই এ তিন নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সম্পর্কিত খবর