শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৮০ শতাংশ মানুষ জানে না তাদের করোনা ছিল

ভারতের সায়েন্টিফিক এডভাইজরি কমিটি অব দ্য ন্যাশনাল ইন্সটিটিউট অব ইপিডিমিওলজির চেয়ারম্যান জয় প্রকাশ মুলিয়িলি বলেছেন, ৮০ শতাংশ মানুষ জানতেও পারবে না তাদের শরীরে করোনা ছিল। ফলে এটি নিয়ে আর ভয় পেয়ে লাভ নেই।

তিনি বলেন, কোভিড মোটেই আর কোনও ভয় পাওয়ার মতো অসুখ নয়। ক্রমশ এর ক্ষমতা কমে এসেছে। এখন হাসপাতালে ভর্তি না হয়েও একে সামলানো যায়। মানুষও বুঝে গিয়েছেন, কী করে এটিকে নিয়ে চলতে হবে। ডেল্টার চেয়ে ওমিক্রন যথেষ্টই কম ক্ষতিকারক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ভারতের এ বিজ্ঞানী আরও বলেন, ওমিক্রনকে থামানো অসম্ভব। সকলেরই এটি হবে। গোটা পৃথিবীর ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। এটিই মহামারির বিবর্তন। এখন আর একে কোনোভাবেই আটকানো যাবে না। ওমিক্রন সবার শরীরেই ছড়াবে। কোনও বুস্টার ডোজ দিয়েও একে আটকানো যাবে না।

তিনি বলেন, দু’দিনে ওমিক্রনের সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। পরীক্ষা করে যত ক্ষণে ফল হাতে আসবে, ততক্ষণে সংক্রমিত মানুষটি আরও অনেককে কোভিড দিয়ে দিয়েছেন। যাদের বিশেষ উপসর্গ নেই, তাদের পরীক্ষা করানোরও দরকার নেই।

তাহলে ভারতে সরকারিভাবেই বুস্টার দেওয়ার কথা কেন বলা হচ্ছে?-এমন প্রশ্নের জবাবে বিজ্ঞানী জয় প্রকাশ মুলিয়িলি বলেন, ৬০ বছরের বেশি যাদের কো-মর্বিডিটি আছে, যারা জটিল অসুখে ভুগছেন, তাদের অনেকের শরীরে দু’টি ডোজ ঠিক করে কাজ করছে না।

 

 

সম্পর্কিত খবর