শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

মূলধন বাড়ানোর লক্ষ্যে ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, কুপন বিয়ারিং, সাবঅর্ডিনেটেড রিডেমেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ব্যাংকটি পঞ্চম সাবঅর্ডিনেটেড এ বন্ড ইস্যুর মাধ্যমে তাদের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চায়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনসংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ২৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা ৯১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩ টাকা ৫৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়।

এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা ব্যাংক। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। ২০১৮ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ২২ শতাংশ স্টক ও ২০১৬ হিসাব বছরে ২০ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৯ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৯২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার যমুনা ব্যাংকের শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির সমাপনী দর ছিল ২১ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯ টাকা ১০ পয়সা ও ২৬ টাকা ৪০ পয়সা।

সম্পর্কিত খবর