শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৪০ হাজার বডিক্যাম পাচ্ছে নির্বাচনে কর্মরত পুলিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীর সহায়ক হিসাবে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

(২৩সেপ্টেম্বর)অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ওই বৈঠকে আরও ৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া পৃথকভাবে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ৪০ হাজারের বেশি বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছি। দেশে ডলার মজুত আপৎকালের জন্য পর্যাপ্ত নয় বলেও তিনি জানান।

ক্যামেরা কেনার খরচ সম্পর্কে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, টাকার অঙ্ক না-ই বললাম, কারণ এটা সংগ্রহ করা হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে। দরপত্র আহ্বান করে কিনতে গেলে পণ্যের মান ও দামের বিষয় থাকে। এখন ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। যেমনভাবে আমরা ইপিআই টিকা ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করেছিলাম।

উপদেষ্টা আরও বলেন, বডি ক্যামেরা কেনার খরচ বাংলাদেশ সরকারই দেবে। ইউএনডিপি পণ্যের সঠিক মান ও মূল্য নির্ধারণে সহযোগিতা করবে। এতে করে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না। কারণ আমরা কারও সঙ্গে মূল্য নিয়ে নেগোসিয়েশন করতে চাচ্ছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা দেবে সরকার, কিন্তু কিনতে হবে বেসরকারি খাত থেকে। স্বচ্ছতা বজায় রাখার জন্য ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে পুলিশকে বডিক্যাম দেওয়া হয় প্রথম ২০১৪ সালে। শুরুতে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা দেওয়া হয়। দায়িত্বরত পুলিশের বুকে কিংবা কপালে লাগানো থাকে এই ক্যামেরা। যে কোনো অভিযান, চেকপোস্টে তল্লাশি ও গুরুত্বপূর্ণ ডিউটিতে পুলিশ সদস্যদের পোশাকের সঙ্গে থাকা লাইভ ক্যামেরা হিসাবে কাজ করে। পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল এসব ক্যামেরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও মনিটর করে।

সম্পর্কিত খবর