শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

১ লাখ ১২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) এক লাখ ১২ হাজার ১৮৮ কোটি ২৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ‘নিরাপদ’ বিনিয়োগ ও ব্যাংকের চেয়ে প্রায় তিন থেকে চারগুণ বেশি মুনাফা পাওয়ায় সঞ্চয়পত্র কিনছেন সাধারণ মানুষ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই-জুন) এক লাখ ১২ হাজার ১৮৮ কোটি ২৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ ৭০ হাজার ২২৮ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। সে হিসাবে গত অর্থবছরের নিট বিক্রির পরিমাণ ৪১ হাজার ৯৫৯ কোটি ৫৪ লাখ টাকা দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের (২০১৯-২০) চেয়ে প্রায় তিন গুণ বেশি। সে অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ ছিল ১৪ হাজার ৪২৮ কোটি টাকা।

ব্যাংকগুলো আমানতের সুদ কম দেওয়ায় সাধারণ মানুষরা সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ‘নিরাপদ’ বিনিয়োগ ও বেশি মুনাফার আশায় বিভিন্ন শর্ত মেনেও সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ছে। এর ফলে বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে (২০২১-২২) সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের ঋণ নেওয়ার নির্ধারতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি হয়েছে।

চলতি অর্থবছরের (২০২১-২২) বাজেটে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটের আয়-ব্যয়ের ঘাটতি পূরণে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সম্পর্কিত খবর