শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

১ নভেম্বর থেকে ব্যাংক ও মোবাইল লেনদেন একই প্ল্যাটফর্মে

বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেটের (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) মধ্যে সরাসরি টাকা আদান-প্রদান করা যাবে— কোনো আলাদা সিস্টেম বা মধ্যবর্তী প্রক্রিয়া ছাড়াই। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

(১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন এই “আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট সিস্টেম” চালু হলে একজন গ্রাহক বিকাশ থেকে নগদে, কিংবা ব্যাংক হিসাব থেকে এমএফএসে টাকা পাঠাতে পারবেন তাৎক্ষণিকভাবে। একইভাবে এমএফএস থেকে ব্যাংক হিসাবেও অর্থ স্থানান্তর করা যাবে কোনো ঝামেলা ছাড়াই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেনের সময় কেবল প্রেরককে নির্ধারিত ফি দিতে হবে, প্রাপককে নয়। ফি’র সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে-
ব্যাংক লেনদেনে ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএস‌পি) ০.২০ শতাংশ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ০.৮৫ শতাংশ ফি’র সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে এবং লেনদেনের আগে গ্রাহককে কত ফি কাটা হবে তা স্পষ্টভাবে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খানের স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থাটি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এন‌পিএস‌বি) অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি প্রতিষ্ঠানের বর্তমান লেনদেন সীমা আগের মতোই বহাল থাকবে।

সম্পর্কিত খবর