শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ-বেদনার এক মহাকাব্যিক দিন

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তারেক রহমান বলেন, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এ দিনে স্বাধীনতাযুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি স্বাধীনতাযুদ্ধে শহীদ সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মা-বোনদের প্রতি সশ্রদ্ধ সালাম জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে বিজয় অর্জন করে। জীবনবাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা এ বিজয় ছিনিয়ে আনেন, যা ১৬ ডিসেম্বরকে জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিনে পরিণত করেছে।

তিনি বলেন, শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল নতুন বাংলাদেশের মূল প্রত্যয়। তবে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী বারবার সেই প্রত্যয়কে ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দেয়। স্বাধীনতার পরও দেশি-বিদেশি অপশক্তি ও তাদের এজেন্টরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার চক্রান্ত চালিয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

দীর্ঘদিন ধরে একতরফা নির্বাচন, গণতান্ত্রিক অধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং বিরোধী মতের ওপর নিপীড়নের মাধ্যমে দেশে ভয় ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা নেত্রীকে অন্যায়ভাবে কারাবন্দি রাখার কথাও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং বিজয় দিবসের প্রেরণায় বলীয়ান হয়ে ‘২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। এর ফলে দেশে আবার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা জেগে ওঠে।

তিনি বলেন, বর্তমান মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর