শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

১৫ প্রেক্ষাগৃহে ‘ইতি, তোমারই ঢাকা’

 

দেশের ১৫টি প্রেক্ষাগৃহে আজ (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

এ চলচ্চিত্রের মূল বিষয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এতে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধচিত্র। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও থাকছে।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অ্যালেন শুভ্র, অর্চিতা স্পর্শিয়া, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শাহতাজসহ অনেকে।

‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’- এমন স্লোগান নিয়ে নির্মাতা আবু শাহেদ ইমনের সমন্বয়ে ছবিটি নির্মিত হয়েছে। ভিন্ন ভিন্ন গল্পের ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সংযুক্ত হয়েছে এতে। এ ধরনের সংকলনকে বলা হয় অমনিবাস চলচ্চিত্র।

ছবিটির পরিচালকরা হলেন আবদুল্লাহ আল নূর, গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মীর মোকাররাম হোসাইন, নুহাশ হুমায়ূন, রাহাত রাহমান, সাঈদ আহমেদ সাওকী, সাঈদ সালেহ আহমেদ সোবহান ও তানভীর আহসান।

দেশে মুক্তির আগে চলচ্চিত্রটি বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের প্রায় ২৩টি উৎসবে এরমধ্যে অংশ নিয়েছে এটি।

এরমধ্যে ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার এবং তাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত ১৫তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে ‘রাশান গিল্ড ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে।

ছবিটি প্রথম সপ্তাহে (১৫ থেকে ২১ নভেম্বর) দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা, মধুমিতা, শ্যামলী, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের পূরবী, যশোরের মণিহার, শ্রীপুরের চন্দ্রিমা, জয়দেবপুরের বর্ষা, বগুড়ার মম ইন, খুলনার শঙ্খ, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, দিনাজপুরের মডার্ন এবং ফরিদপুরের বনলতা প্রেক্ষাগৃহে

সম্পর্কিত খবর