শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১৫০০ টাকায় শিয়াল কিনে প্রকাশ্যে জবাই করে মাংস বিক্রি!

কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার বিকালে শহরের রাজঘাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে আসেন দুই যুবক। খবর পেয়ে পৌরশহরের রাজঘাট এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক মিলে তাদের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা দিয়ে শিয়ালটি ক্রয় করেন। বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন শিয়ালটি জবাই করা হয়। এজন্য স্থানীয় কসাই জিয়াকে ১৫০ টাকা দেয়া হয়। প্রকাশ্যে শিয়ালটি জবাই করার সময় জনৈক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক শিয়াল জবাই করে মাংস বিক্রির স্থানের বর্ণনা দেন। ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করেন। প্রতি কেজি মাংসের দাম ১০০০ টাকা দামের কথা জানানো হয় ভিডিওতে। খবর পেয়ে আসা জনৈক ব্যক্তিরা মুহূর্তের মধ্যেই মাংসগুলো ক্রয় করেন। এর পরপরই শিয়ালের মাংস বিক্রেতারা সটকে পড়েন।
স্থানীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি জানান, বিষয়টি আমি জানি না। যে এলাকায় শিয়াল জবাই ও মাংস বিক্রি করা হয়েছে সেটি আমার ওয়ার্ডের আওতাভূক্ত নয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তদন্ত করা হবে।

 

সম্পর্কিত খবর