শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১৪ নভেম্বর শুরু হচ্ছে আয়কর মেলা

আগামী ১৪ নভেম্বর রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে আয়কর মেলা। এ আয়কর মেলায় করদাতাদের আগের মতোই সহজে কর প্রদানের বিভিন্ন সুবিধা রাখা হবে।

এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক চিঠিতে প্রয়োজনীয় ব্যাংকের ব্যবস্থা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এনবিআরের উদ্যোগে প্রতিটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে ১৪-২০ নভেম্বর আয়কর মেলার আয়োজন করা হচ্ছে।

এ মেলায় আগত করদাতারা যাতে সহজেই তাঁদের আয়কর প্রদান করতে পারেন সে জন্য দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক বুথ স্থাপন করা প্রয়োজন। বিশেষ করে অফিসার্স ক্লাবে আয়কর মেলায় সোনালী ব্যাংকের ১৩টি এবং জনতা ও বেসিক ব্যাংকের চারটি করে অস্থায়ী বুথ স্থাপন করা প্রয়োজন।

এ ছাড়া আটটি বিভাগীয় শহর ও তিনটি পার্বত্য জেলা ব্যতীত অবশিষ্ট ৫৩টি শহরে মেলার ব্যাপ্তি অনুযায়ী এ তিনটি ব্যাংকের প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী বুথ স্থাপনে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত আয়কর মেলায় সব বিভাগীয় শহরসহ প্রত্যেক জেলা শহরে সোনালী ও জনতা ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছিল।

এ মেলায় আগত করদাতাদের সুবিধার্থে ই-পেমেন্ট সংবলিত সরকারি তিনটি ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে গত সপ্তাহে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিঠিতে সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর