শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

 ১৩ দিন পর গোসল করলেন নায়ক

শুটিং শেষ করে গত ৫ অক্টোবর কলকাতায় উড়াল দিয়েছেন টালিউড নায়িকা কৌশানি। চাঁদপুর ‘প্রিয়া রে’ ছবির শুটিং করতে এসেছিলেন তিনি। টানা ৮ দিন শুটিং শেষ করে নিজ দেশে ফিরেছেন কৌশানি। ছবিটির ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। নভেম্বরে ঢাকায় এসে বাকি অংশের শুটিং করবেন কৌশানি।

ছবিটিতে কৌশানির নায়ক শান্ত খান। শুটিং শুরুর পর থেকেই চরিত্রের প্রয়োজনে নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে রাখাল চরিত্র ফুটিয়ে তুলতে গোসল না করে থাকতে হয় তাকে। অর্ধেক শুটিং শেষে বিরতি দেওয়ায় ১৩ দিন পর গতকাল গোসল করেন বলে সমকালকে জানিয়েছেন ঢালিউডের এই তরুণতুর্কী।

শান্ত খান বলেন, ‘চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতেই গোসল করিনি। কেবল পারফিউম ব্যবহার করে থেকেছি। ছবির চরিত্রের জন্যই এই শর্ত ছিলো পরিচালকের। অবশেষে শুটিং বিরতি দিলে ১৩দিন পর গতকাল গোসল করলাম।’

শান্ত খান ও কৌশানি
ছবিটি পরিচালনা করছেন পুজন মজুমদার। তার প্রথম ছবিটি এটি। কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজনা করছে ছবিটি।

শান্ত খান বলেন, ‘যখন সিনেমায় অভিনয় করতাম না তখন আমি নিজেও একটি সিনেমা দেখে ভালো না লাগলে মন্দ কমেন্ট করতাম। কিন্তু একটি সিনেমায় যে এতো কষ্ট, কাজ না করলে বুঝতাম না। ছবিটিতে অনেক বড় বড় অভিনেতারা কাজ করছেন। তাদের দেখে অভিনয় শিখছি। কষ্ট করছি। আশা করছি দর্শকরা প্রিয়া রে ছবিটিতে অভিনেতা শান্ত খানকে দেখতে পাবেন।’

শান্ত আরও বলেন, ‘প্রিয়া রে সিনেমার শুট যেদিন শুরু করি, তার আগের দিন শাওয়ার নিচ্ছিলাম। পূজন ভাই (পরিচালক) এসেই বললেন, শাওয়ার নেওয়া যাবে না। শুট শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ। সেই থেকে গোসল ছাড়াই চলেছে টানা ১৩ দিন।’

শান্ত খান আরও জানিয়েছেন, ‘আমার এমন অবস্থা দেখে আব্বু (প্রযোজক সেলিম খান) কষ্ট পেয়েছেন। আম্মুর কাছে গিয়ে কান্নাকাটি করেছেন। আমার এখন পড়াশোনার বয়স, এত কষ্ট করার দরকার নেই বলে জানিয়েছেন।’

সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।

‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে শান্ত খানের। মুক্তির অপেক্ষায় আছে ‘বুবুজান’, ‘গ্যাং স্টার’ নামে আরও দুই সিনেমা। ওই দুটি সিনেমা মসলাদার বাণিজ্যিক ধারার। তবে ‘প্রিয়া রে’ সিনেমাটি পুরোপুরি গ্রামের আবহ বলে জানান শান্ত খান।

সম্পর্কিত খবর