down of head

১১ দলীয় ঐক্য জোটের বৈঠক ইসিতে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০ আসনের ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় ঐক্য জোট ইসিতে বৈঠক করেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট নিয়ে আপত্তিসহ অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযোগ আমলে নেননি বলে অভিযোগ তাদের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকায় বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠকে উপস্থিত আছেন তিন কমিশনার ও ইসি সচিব।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপি, খেলাফত মজলিসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

সম্পর্কিত খবর