শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

হ্যাকাররা আমাকে দূরে রাখতে পারবে না: শাবনূর

হ্যাকড হওয়ার পর ইউটিউব ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফেরত পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কেবল তার ইউটিউব চ্যানেল উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি। গত ২ অক্টোবর শাবনূর ফেসবুক পেজ, ইউটিউব ও ইনস্টগ্রাম হ্যাকড কথা জানান। আজ ফেসবুকে শাবনূর নিজেই জানালেন ইউটিউব ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের খবর।

বৃহস্পতিবার শাবনূর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রিয় বন্ধু ও ফলোয়ারস, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ এখন আমার কাছে। তবে হ্যাকিংয়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেরত পাচ্ছি না।’

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বসবাস করে আসছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছিলেন নিরব। তাই দেশের দর্শকদের সঙ্গে তার তেমন যোগাযোগ রাখা সম্ভব হচ্ছিলো না। দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতেই তার এই মাধ্যমগুলোতে সরব হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শাবনূর বলেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’

ফেসবুকে শাবনূর আরও লেখেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’

 

সম্পর্কিত খবর