শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

হাসপাতালে ভর্তি নতুন ১৫০ জন ডেঙ্গু রোগী

রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ১৫০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৭৮ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৩০৭ জন এবং ঢাকার বাইরে ৩৭১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪০৩ জন। একই সময়ে ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৪৭৪ জন।

রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫১ জনের মৃত্যু তথ্য প্রেরণ করা হয়। তাদের মধ্যে আইডিসিআর ১৭৯ জনের মৃত্যু পর্যালোচনা করে ১১২ জন মৃত্যু ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেছে।

সম্পর্কিত খবর