শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

হার-জিত রাজনীতির অংশ, সংখ্যার খেলা চলবে: মোদি

ভারতে বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছে বুধবার (৫ জুন)। এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পেশ করেন। আর্জি জানিয়েছেন লোকসভা ভেঙে দেওয়ারও। রাষ্ট্রপতি তাকে শনিবার (৮ মে) পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কারণ ওইদিনই শপথ নিয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি।

বুধবার বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠকে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য ও তার এনডিএ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা সবাই খুব কঠোর পরিশ্রম করেছেন। আমরা গত ১০ বছর ধরে ভালো কাজ করেছি। আমরা তা চালিয়ে যাব।

নির্বাচনের ফলাফলকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করে মোদি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ৷ সংখ্যার খেলা চলবে।

প্রধানমন্ত্রী মোদির বিজেপি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একাই পেয়েছিল ২৮২ আসন। পরেরবার অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৩টি। এবার অবশ্য ২৪০টিতে থামতে হয়েছে বিজেপিকে। তাই বিজেপিকে এখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সদস্যদের ৫৩টি আসনের ওপর ভর করে সরকার গঠন করতে হচ্ছে।

এন এস

সম্পর্কিত খবর