down of head

হামিদ ফ্যাব্রিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসির ক্রেডিট রেটিং ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘বিবি৩’ সারভেইল্যান্স এনটিটি রেটিং প্রদান করেছে। এ রেটিংয়ের সঙ্গে কোম্পানিটির দৃষ্টিভঙ্গি স্থিতিশীল রাখা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর