শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার নিয়ে মামুন আজিম ও আরো বেশিকিছু ব্যক্তির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মামুন আজিম এবং অন্যদের মাধ্যমে শেয়ার লেনদেনের ক্ষেত্রে অবৈধ, বেআইনি ও অসৎ কর্মকাণ্ডের বিষয়ে উত্থাপিত অভিযোগ হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি। এক্ষেত্রে অভিযুক্তরা শেয়ার লেনদেনের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে কিনা সেটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ব্যবস্থাপক মো. মাসুদ খান।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের পরিচালক আজিম উদ্দীন আহমেদের ছেলে। গত বছর মামুন আজিম তার বোন ফারজানা আজিমকে শেয়ার উপহার দিয়েছিলেন। এ শেয়ার উপহার দেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।

সম্পর্কিত খবর