স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সুরাহা হয়নি, ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠকের পরও ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের বিষয় কোনও সিদ্ধান্ত হয়নি। দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।
শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির সরকারি বাসভবনে এক বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের নেতারা এ তথ্য জানান।
সংগঠনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব জানান, তেলের দাম প্রত্যাহারের দাবিতে দেওয়া ধর্মঘট অব্যাহত থাকবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


