সোনালী ব্যাংকের উদ্যোগে সৌদিতে প্রবাসীদের ব্যাংকিং সেবা
সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও সোনালী ব্যাংক লিমিটেড জেদ্দা প্রতিনিধি অফিসে যৌথ উদ্যোগে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের মাঝে বিভিন্ন কনস্যুলার ও ব্যাংকিং সেবা প্রদান করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করেন সোনালী ব্যাংক লিমিটেড সৌদি আরবস্থ জেদ্দা প্রতিনিধি মো সাইফুল ইসলাম।
প্রবাসী বাংলাদেশীদের ব্যাংক একাউন্ট খোলা এবং জাতীয় সঞ্চয় স্কীম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউ এস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউ এস ডলার প্রিমিয়ার বন্ড বিনিয়োগে বিশেষ সেবা প্রদান করা হয়।



