down of head

সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জিবিবি পাওয়ার লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াট-পিক (ডিসি) ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌর বিদ্যুৎ কেন্দ্র ‘ওপেক্স/বুট’ (অর্থাৎ নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর) ভিত্তিতে স্থাপন করা হবে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। চুক্তির মেয়াদ হবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে ২৫ বছর।

২৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত এই প্রকল্পের মোট আনুমানিক বিনিয়োগ ৬ কোটি টাকার বেশি হবে না বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ নির্ধারিত হতে পারে।

উল্লেখ্য, সোলারন পাওয়ার লিমিটেড হলো জিবিবি পাওয়ার লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ার লিমিটেডের ৭০% শেয়ার রয়েছে এবং বাকি ৩০% শেয়ার সৌর শক্তি খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের মালিকানায় রয়েছে।

সম্পর্কিত খবর