সেতুর রেলিং ভেঙে বাস নর্দমায়, নিহত ১৩
ভারতের ইনদোর থেকে পুণেতে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের একটি বাস খাদে পড়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ জনের। খবর এনডিটিভির।
এখনো পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আগরা-মুম্বাই হাইওয়ে ধরে ইনদোর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি।
পুলিশ জানায়, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।



