down of head

সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ মার্চ) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ টি কোম্পানির শেয়ারদর।

সম্পর্কিত খবর