শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সিরিয়ার লাতাকিয়া বন্দরে আবারও ইসরাইলি হামলা

ইসরাইল মঙ্গলবার রাতে আবারও সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই হামলা প্রতিহত করেছে। লাতাকিয়া হচ্ছে— সিরিয়ার সবচেয়ে বড় বন্দরনগরী। খবর সানার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী ওই হামলা চালায়।

এ হামলায় সিরিয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়; তবে তাকিয়া বন্দরে থাকা বেশ কিছুসংখ্যক কনটেইনারে আগুন ধরে যায়।

২০ দিন আগেও ইসরাইলি বাহিনী লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয়। এর পর আনুষ্ঠানিকভাবে দুপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেনি।

গোলান মালভূমিতে ইসরাইল বড় রকমের সেনা উপস্থিতি বজায় রেখেছে। ১৯৬৭ সালে গোলান দখলের পর ১৯৮১ সালে তা ইসরাইলের সঙ্গে একীভূত করে নেয়।

তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকার করেনি। শুধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

 

সম্পর্কিত খবর