শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

অন্তর্বর্তী প্রেসিডেন্ট শারা
সিরিয়ায় নির্বাচন হতে ৪-৫ বছর সময় লাগবে

সিরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চার থেকে পাঁচ বছরের মধ্যে সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়া টিভির এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, নির্বাচন আয়োজন করতে চার থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে বলে আমার ধারণা। কারণ, এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দেশে যে বিশাল অবকাঠামো দরকার, তা পুনর্গঠন করতে হবে। আর এই পুনর্গঠনের কাজে সময় প্রয়োজন।

তিনি বলেন, সিরিয়ার কর্তৃপক্ষকে নির্বাচনী তথ্য হালনাগাদ করার জন্য দেশের জনসংখ্যার তথ্য একত্রিত করতে হবে। আর এই বিষয়টি ছাড়া, কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা নিয়ে সন্দেহ থাকবে।

শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।

“সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নেত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে যাবে,” সাক্ষাৎকারে বলেন তিনি। তবে তিনি কোন আন্তর্জাতিক নিয়মাবলী পর্যালোচনা করে তার নির্ধারিত সময়সীমা নির্ধারণ করেছেন তা নির্দিষ্ট করেননি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন আইন পরিষদ গঠনের ক্ষমতাপ্রাপ্ত হন আল-শারা। এই সময় সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে।

জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আল-শারা আরও বলেন, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। এরপর যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন বলে মনে হবে, তারা আমন্ত্রিত হবেন।

সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সমস্যা নিয়ে আলোচনা হবে ওই সম্মেলনে এবং সেখান থেকেই সাংবিধানিক ঘোষণার চূড়ান্ত ভিত্তি গঠন করা হবে বলে জানিয়েছেন সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট।

এসএস

সম্পর্কিত খবর