শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

সিবিওটিতে খাদ্যশস্যের দাম ২% কমেছে

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যশস্যের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ শতাংশেরও বেশি কমেছে। বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি খাদ্যশস্যের চাহিদাকে দুর্বল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটি রাশিয়ান খাদ্য ও সার রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। এ কারণে বাজারে সরবরাহ নিয়ে যে উদ্বেগ তাও কিছুটা শিথিল হয়েছে। এসব বিষয় দাম কমার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, সিবিওটিতে গতকাল গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৯ ডলার ৬৮ সেন্টে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ৯ ডলার ৬০ সেন্টে নেমে গিয়েছিল।

অন্যদিকে, ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৭৭ সেন্টে। এর আগে দাম কমে ৬ ডলার ৭৬ সেন্টে নেমে গিয়েছিল, যা ২৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

সয়াবিনের দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম ১৪ ডলার ৪২ সেন্টে নেমেছে। কার্যদিবসের শুরুতে তেলবীজটির দাম ছিল ১৪ ডলার ৩৩ সেন্ট, যা ২৭ জানুয়ারির পর সর্বনিম্ন।

সম্পর্কিত খবর