সিটি ব্যাংক ক্যাপিটালের সামষ্টিক অর্থনীতিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
বৈশ্বিক মার্কেট, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ওপর বুধবার একটি আলোচনা সভা করেছে দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল। সভায় সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে তিনি দেখান যে কীভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ দ্বারা প্রভাবিত হয়। একই সঙ্গে তিনি বাংলাদেশ এবং উন্নত দেশগুলোর মার্কেটের মধ্যে পার্থক্য উপস্থাপন করে দেখান। বিশ্বব্যাংক, ডিএসই, দেশের কয়েকটি ব্যাংক ও করপোরেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনাসভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।



