সিএফএ সোসাইটি বাংলাদেশের নতুন কমিটি

২০২২-২৪ মেয়াদের জন্য সিএফএ সোসাইটি বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. শাহিন ইকবাল। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী আলী ইমাম সিএফএ সোসাইটি বাংলাদেশের ট্রেজারার নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সেক্রেটারি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন। এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট অ্যানালাইসিস বিভাগের পরিচালক নাজিয়া তাবাসসুম, শান্তা সিকিউরিটিজের গবেষণা প্রধান এস এম গালিবুর রহমান ও ইএফজি হার্মেসের এভিপি কাজী রাকিব-উল হক। এ বছরের ১ জুলাই থেকে এ কমিটির মেয়াদ শুরু হয়েছে।

সম্পর্কিত খবর