শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

সাবেক সংসদ সদস্য আব্বাস আলী আর নেই, প্রধানমন্ত্রীর শোক

রাজিউন)। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আব্বাস আলী মণ্ডল ছিলেন জাতির পিতার আদর্শের নিবেদিত প্রাণ কর্মী এবং জনবান্ধব রাজনৈতিক নেতা।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্বাস আলী মণ্ডল ১৯৭৫ পরবর্তীতে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা দুই ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্বাস আলী মণ্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।

সম্পর্কিত খবর