শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

বিমানের খাবারে সাপের কাটা মাথা!

কাজ শেষে খাবার খেতে বসেছিলেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা। হঠাৎ করেই খাবারের পাত্রে যা চোখে পড়ল, তাতে আঁতকে উঠলেন সবাই। প্লেটের মধ্যে সবজি ও অন্য খাবারের আড়ালে লুকোনো অবস্থায় রয়েছে সাপের একটি কাটা মাথা! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তুরস্কভিত্তিক একটি এয়ারলাইন্সের ফ্লাইটে।

গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল তুরস্কভিত্তিক এয়ারলাইন্স সানএক্সপ্রেসের একটি ফ্লাইট। প্লেনের মধ্যেই কেবিন ক্রুরা তাদের নিজেদের খাবার খাচ্ছিলেন। তখনই একজনের চোখে পড়ে, খাবারের ভেতর আলু ও সবজির মধ্যে রয়েছে ছোট্ট একটি সাপের মাথা। ততক্ষণে তিনি প্রায় বেশিরভাগ খাবারটাই খেয়ে ফেলেছেন।

এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। ঘটনা জানাজানি হতেই তোলপাড় সৃষ্টি হয় চারপাশে। সানএক্সপ্রেসের এক প্রতিনিধি তুরস্কের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি একেবারেই মেনে নেওয়া যায় না। টুইটারের ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে অনলাইনে।

তিনি আরও জানিয়েছেন, ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। এমন ঘটনা কীভাবে ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আকাশপথে যাত্রী সেবা দেওয়ার বিষয়ে গত ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আমাদের। এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, আমরা যাত্রীদের যেসব সুবিধা দিয়ে থাকি, তা উৎকৃষ্ট মানের এবং আমাদের কর্মী ও যাত্রী উভয়েরই আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা যাতে নিরাপদ ও আরামদায়ক হয়’।

যদিও খাবারে সাপের মাথা থাকার মতো এ ধরনের কোনো ঘটনা নিজেদের পক্ষ থেকে হওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থাটি। তাদের দাবি, ২৮০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় তারা খাবার রান্না করে, ফলে ওই মাংসের মতো দেখতে সাপের মাথাটি তাদের রান্না হয়ে যাওয়ার পর খাবারে মেশানো হয়েছে।

সম্পর্কিত খবর