down of head

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৬১ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৪৮ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওই দিন কোম্পানিটির ৪৭ হাজার ৪৩২টি শেয়ার মোট ১২৮ বার হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৩ লাখ টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর ৪৮ টাকা ৫০ পয়সা থেকে ৫৯ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। তবে গত এক বছরের মধ্যে কোম্পানির শেয়ারদর সর্বনিম্ন ৪৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৬ টাকার মধ্যে ওঠানামা করে।

বিমা খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৯৬ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৭ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।

এদিকে সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৮ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৩০ পয়সা (ঘাটতি)।

এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা, ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা।

এদিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আর ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৬৬ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে (এনওসিএফপিএস) ৮ টাকা ৬৫ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আর ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৭৫ পয়সা।

গত সপ্তাহে দরপতনের তালিকায় পাইওনিয়র ইন্স্যুরেন্সের পরে অবস্থানে থাকা যথাক্রমে যমুনা ব্যাংক লিমিটেডের ১৭ দশমিক ৩১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের লিমিটেডের ১৪ দশমিক ৩১ শতাংশ, ই জেনারেশন লিমিটেডের ১৩ দশমিক ৫৪ শতাংশ, ই-জেনারেশন লিমিটেডের ১১ দশমিক ২৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৩ দশমিক ১৫ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ দশমিক ৯৫ শতাংশ, সালভো কেমিক্যালস লিমিটেডের ১২ দশমিক ০২ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১১ দশমিক ৯০ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসির লিমিটেডের ১১ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমেছে।

এন এস

সম্পর্কিত খবর