down of head

সাপের কামড়ে হাসপাতালে সালমান খান

নিজ খামারে বেড়াতে গিয়ে সাপের কামড় খেয়েছেন বলিউড তারকা সালমান খান। পরে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল গভীর রাতে সাপ তাকে কামড় দেয়।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্যানভিল খামারবাড়িতে শনিবার রাতে সালমানকে কামড় দেয় একটি সাপ। এরপরই তাকে ক্যামোথের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সাপটি বিষধর নয়। তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়েছে।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ রোববার সকালে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আগামীকাল ৫৬ বছর বয়সী এই বলিউড তারকার জন্মদিন । সাধারণত মহারাষ্ট্রের রাইগাড জেলার প্যানভিলে অবস্থিত খামারবাড়িতে পারিবারিকভাবে বড়দিন ও জন্মদিন উদযাপন করেন সালমান খান।

 

সম্পর্কিত খবর