শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

সাজেকে আগুনে পুড়ল তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও বাড়ি

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুনে পুড়ে গেছে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ এবং একটি বসতবাড়ি। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সূত্রপাত হওয়া এ আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইউএনও শরীফুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে সাজেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও। আগুনের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সাজেকের চিলেকোঠা রিসোর্টের স্বত্বাধিকারী নাসিরউদ্দিন পিন্টু বলেন, ‘রাতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলে মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা ঠিকমতো না পেলে পুরো সাজেক ভষ্মীভূত হয়ে যেত।’

মাচাং নু রিসোর্টের হপেন ত্রিপুরা বলেন, ‘সম্ভবত রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে, এখনও নিশ্চিত নই আমরা। অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক।’

পর্যটক ও উদ্যোক্তা জুনায়েদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মারুয়ার্টি রেস্টুরেন্ট এবং অবকাশ, ইমানুয়েল ও ইকো নামের তিনটি রিসোর্ট পুড়ে গেছে। পার্শ্ববর্তী একটি বসতঘরও ভষ্মীভূত হয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী সাজেক উপত্যকা সাম্প্রতিক সময়ে দেশের পার্বত্য অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও এর যোগাযোগ মূলত আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়েই।

 

সম্পর্কিত খবর