সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। ব্যাংকটির দীর্ঘমেয়াদে ‘AA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকটির রেটিংয়ে ‘পজিটিভ আউটলুক’ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে।
ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিংয়ের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।



