শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

আজ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব স্যার নজরুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী।

২০০০ সালের এই দিনে (২৯ জুন) ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন তার মৃত্যু হয়। দেশের শিক্ষক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব ১৯৩৭ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে দেশের মাধ্যমিক শিক্ষকদের বেশ কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে।

বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন ও সোচ্চার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেও তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর।

যে কারণে তৎকালীন শাসকগোষ্ঠী ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কুচক্রী মহল স্যার নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যনন্ত্রে লিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। শুধু তাই নয় তার ভাতাও বন্ধ করে দেয়া হয়। এতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েন । এমন পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদর্শবাদী এই শিক্ষক নেতার মৃত্যুবার্ষিকীতে স্যার নজরুল ইসলাম ট্রাস্ট সবার কাছে দোয়া প্রার্থী।

সম্পর্কিত খবর