শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সরকারি ব্যাংকের পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন

জবাবদিহিতা নিশ্চিতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করবে সরকার। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মক্ষমতা বিবেচনায় নেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ নিয়ম যুক্ত করে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান/পরিচালক নিয়োগ নীতিমালা–২০২৫ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, চেয়ারম্যান বা পরিচালক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে। অগ্রাধিকার দেয়া হবে অর্থনীতি, ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের। নিয়োগ দেওয়া যাবে, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদেরও।

মূলত, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

এর আগে, ২০২৪ সালের ৯ এপ্রিল নীতিমালা জারি করেছিল মন্ত্রণালয়। তখন বিশ্বব্যাংক জানিয়েছিল, সরকারি ব্যাংকের পরিচালকরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নেই। এর প্রেক্ষিতে নতুন নীতিমালা জারি করল অন্তর্বর্তী সরকার।

সম্পর্কিত খবর