শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সব ধরনের প্রাণিখাদ্যের দাম কমবে

২০২২-২৩ অর্থবছরের বাজেটে পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য প্রস্তুতে কাঁচামালের আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রাণিখাদ্যের দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশীয় পোল্ট্রি শিল্পের খাবার প্রস্তুতে হোয়াইট গ্লুটেন ব্যবহার হয়। বর্তমানে উক্ত পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। এবার বাজেটে এই পণ্যের আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া গোখাদ্য তৈরিতে সুগারকেইন মোলাসেসের চাহিদা রয়েছে। তাই গোখাদ্যের উৎপাদন ব্যয় কমাতে ওই পণ্যের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের খাদ্যসামগ্রী ও নানা উপকরণ আমদানিতে বিগত সময়ে প্রদত্ত শূন্য শুল্কহার এবং অন্যান্য হারে রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

পাশাপাশি তিনটি নতুন উপকরণ পোল্ট্রিতে ব্যবহৃত টেস্ট কিট, মোলাসেস ফুড গ্রেড, ক্যান মোলাসেস ফুড গ্রেডের ক্ষেত্রে রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন

সম্পর্কিত খবর