শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সফটওয়্যারের মাধ্যমে এনআইডি বিতরণ করবে ইসি

স্মার্টকার্ড বা উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে এমন উপজেলা/থানা অফিসসমূহকে আগামী ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালকে জানাতে হবে।‍‍`

এসএস

সম্পর্কিত খবর