শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

সপ্তাহজুড়ে বেক্সিমকোর প্রায় ২৬০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭ দশমিক ৯৯ শতাংশ বা ১ হাজার ৯৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এই দশ কোম্পানির মধ্যে প্রায় ২৬০ কোটি টাকার লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৯০৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৫৯ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৬১ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৩০ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪০ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ৫৮ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক শূন্য ১ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২২ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ১৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৩০ শতাংশ।

মোট লেনদেনের ২ দশমিক ৭২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, জেনেক্স ইনফোসিস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এসিআই ফরমুলেশনস লিমিটেড।

সম্পর্কিত খবর