সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স বিডি ফাইন্যান্স, গ্রীনডেল্টা ইন্সুরেন্স লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৯ পয়সায়। আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ, ২০২২।
আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩১ পয়সায়।
গ্রীনডেল্টা ইন্সুরেন্স: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৬৬ পয়সা।



