শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

সন্তানকে গর্তে পড়ে ছটফট করতে দেখেই অজ্ঞান মা হাতি

থাইল্যান্ডের নাখোন নেয়োক প্রদেশে একটি গর্তে পড়ে ছটফট করছিল একটি হাতি শাবক।

যত সময় যাচ্ছিল মা হাতির অস্থিরতা ততই বাড়ছিল। সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে একপর্যায়ে জ্ঞান হারায় মা হাতি। খবর দ্যা গার্ডিয়ানের।

এলাকাবাসীর খবর পেয়ে ততক্ষণে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে চলে এসেছিলেন। তারা দেখেন মা হাতি জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। বিপদ বুঝেই কর্মীরা হাতিটিকে সিপিআর দেওয়া শুরু করেন।

বনকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত চাপের কারণেই জ্ঞান হারিয়েছিল হাতিটি।

যদিও পরে এটিকে সুস্থ করে তোলেন বনকর্মীরা এবং একই সঙ্গে শাবকটিকেও উদ্ধার করেন। স্থানীয়রা সময়মতো খবর না দিলে হয়তো মা হাতিটি প্রাণ হারাত।

সম্পর্কিত খবর