down of head

সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার রাত পৌনে ৮টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

আলমগীর কবির বলেন, এখন থেকে সদরঘাট থেকে কোনো রুটে কোনো নৌযান ছেড়ে যাবে না। শনিবার (০৯ নভেম্বর) আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আলমগীর কবির জানান, যারা বিভিন্ন লঞ্চের টিকিট ক্রয় করেছেন তাদের তা ফিরিয়ে দেওয়া হবে ।

 

সম্পর্কিত খবর