শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

শ্রেণিকক্ষেই শিক্ষককে পেটাল অভিভাবক

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন আবু খালেদ তোতা নামে এক অভিভাবক।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে এসেছে। এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান ছেলেটিকে শাসিয়ে শারীরিক শাস্তি দেন। এরপর সে বাড়ি গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন। অভিভাবক শ্রেণিকক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লজ্জায় কোনো কিছু বলতে পারেননি।

উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি ইউএনওর নলেজে রয়েছে। ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর