শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ করছেন প্রেসিডেন্ট

চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়ার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটিতে মারাত্মক সহিংসতার মধ্যে পদত্যাগ করেন।

গোতাবায়া রাজাপাকসে বলেন, নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা ২২৫ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠদের মধ্য থেকে হবে। সংসদকে আরও ক্ষমতা দেওয়ার জন্য তিনি সাংবিধানিক সংস্কার আনবেন বলেও জানান।

বুধবার এক বিবৃতিতে গোতাবায়া বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশ যাতে নৈরাজ্যের দিকে না যায়, সেই সঙ্গে স্থগিত সরকারের কার্যাবলী চলমান রাখতে নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।

এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসলে তিনি কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন।

২২ মিলিয়ন লোকের দ্বীপরাষ্ট্রটিকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে সহায়তার জন্য গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন পি নন্দলাল ওয়েরাসিংহে। তিনি বলেন, অশান্তি থামাতে স্থিতিশীল সরকার অপরিহার্য।

ওয়েরাসিংহে সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের স্পষ্টভাবে বলেছি- আগামী দুই সপ্তাহের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হলে পদত্যাগ করব।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কে কেন্দ্রীয় ব্যাংক চালায়, তাতে কিছু আসে-যায় না। অর্থনৈতিক অবনতি ঠেকানোর কোনো উপায় থাকবে না।

শ্রীলঙ্কার সাধারণ মানুষ দেশটিতে ক্রমবর্ধমান সংকটের জন্য গোতাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করছেন। দেশটিতে রান্নার গ্যাস, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে, অব্যাহত বিক্ষোভের মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে জনসাধারণের জীবন ও সম্পদের জন্য হুমকি সৃষ্টিকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সাঁজোয়া যানবাহনে সৈন্যরা বাণিজ্যিক রাজধানী কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে।

 

 

সম্পর্কিত খবর