শেয়ার বিক্রি সম্পন্ন করেছে ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা সায়েদা হক তার হাতে থাকা ২৪ লাখ ৪৭ হাজার ১৮২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জে কোম্পানিটির শেয়ারের বিদ্যমান বাজার দরে তিনি ঘোষিত শেয়ার বিক্রি করেন।
এন এস



