শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

শেয়ারবাজারে ধস নামানোর নেতৃত্বে ১০ কোম্পানি

নজিরবিহীন পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। প্রতিদিনই উধাও হচ্ছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত পুঁজি। ফলে ক্রমশই হতাশায় ডুবছে বিনিয়োগকারীরা।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারও শেয়ারবাজারে বড় পতন হয়েছে।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৬১ পয়েন্ট। সূচকের এমন ধসের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসি পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনাটা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যালস, পাইওনিয়ার ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং রবি আজিয়াটা লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার দর আজ অস্বাভাবিক কমার কারণে ডিএসইর সূচক কমছে পৌনে ৩০ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক ধস নামানোর আজ শীর্ষ কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৬.০৬ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক ধসের দ্বিতীয় কোম্পানি ছিল রেনাটা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪.৯৪ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকে ধস নামিয়েছে বেক্সিমকো ফার্মা ৩.৪৫ পয়েন্ট, ব্রাক ব্যাংক ২.৬৩ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৮৩ পয়েন্ট, বিকন ফার্মা ১.৬৬ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৬৩ পয়েন্ট, পাইওনিয়ার ইন্সুরেন্স ১.৫৮ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৪৭ পয়েন্ট এবং রবি আজিয়াটা লিমিটেড ১.৪৫ পয়েন্ট।

এন এস

সম্পর্কিত খবর