শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শীর্ষ ১০ অর্থনীতির দেশের একটি হবে তুরস্ক : এরদোগান

তুরস্কের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে তুরস্কের অর্থনীতি। আমরা নিশ্চিতভাবেই শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হব।

দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এরদোগান। খবর ডেইলি সাবাহর।

ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ডলারের বিপরীতে লিরার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমাদের অর্থনৈতিক নীতিমালায় ঐতিহাসিক পরিবর্তন এনেছি। যদিও এই পরিবর্তন এখনও শুরু হয়নি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে এটি কার্যকর হবে। প্রথমত আমরা সুদের হার বেশি হওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ কারণে আমরা ধ্রুপদি অর্থনৈতিক পদ্ধতি বাদ দিয়েছি।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানির ওপর ভিত্তি করে প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে অর্থনৈতিক পলিসি নির্ধারণ করা হয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে লিরার দাম কমে যাওয়া একটি ঝুঁকি।

ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার দাম কমে যাওয়া ঠেকাতে এরদোগান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যারা লিরা গচ্ছিত রাখতেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান। একদিনের ব্যবধানে লিরা নিয়ে কৃত্রিম সংকটের অনেকটাই সমাধান হয়েছে। অর্থনীতিতে পদ্ধতিগত পরিবর্তন ও সরকারের দৃঢ়তায় এই সফলতা এসেছে বলে দাবি করেন এরদোগান।

উল্লেখ্য, তুর্কি মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭ শতাংশ। এ কারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে।

এমতাবস্থায় প্রেসিডেন্ট এরদোগান সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য এবং পেনশন তহবিলে আরও অর্থ দেওয়ার ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন।

সম্পর্কিত খবর