শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকারি এই সংস্থাটি। পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান,
বিকাল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ (চার) ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত এতদ্বারা প্রত্যাহার করা হলো। এ সিদ্ধান্ত ২২শে এপ্রিল, ২০২২ তারিখ শুক্রবার হতে কার্যকর হবে।

 

সম্পর্কিত খবর